1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৪ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৬ হাজার ৭০১ পিস ইয়াবা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেন্সিডিল ও ৪৯ কেজি ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ