1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’ রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং সিভিল জজ একেএম সামিউল হকের নিহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২ জন সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সাত সপ্তাহ পর কমল স্বর্ণের দাম

৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬১ Time View

মানিকগঞ্জ ছাড়াও অন্যান্য জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় ৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পরবর্তীতে সারাদেশের মানুষকে পর্যায়ক্রমে এ সেবার আওতায় নিয়ে আসা হবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানিকগঞ্জ জেলায় সম্প্রসারিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর উদ্বোধন উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় অতি দরিদ্র পরিবারের সকল সদস্যকে প্রতি বছর বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। বেশ কয়েক বছর আগে টাঙ্গাইলে এর পাইলট প্রকল্প শুরু হয়েছিল। এ প্রকল্পটি আরো ৬টি জেলায় উন্নতি করা হবে। তার মধ্যে সর্বপ্রথম মানিকগঞ্জে উদ্বোধন করা হলো।
মানিকগঞ্জের ৭টি উপজেলার দেড় লাখ পরিবারকে প্রতি বছর ৫০ হাজার টাকার প্যাকেজে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে। প্রথমে এমন ব্যবস্থা সরকারি হাসাপাতালে করা হলেও পরে বেসরকারি হাসপাতালগুলোকে এর আওতায় নিয়ে আসা হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, যুগ্ম সচিব মো হেলাল হোসেন, এনডিসি মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ঢাকা কেন্দ্রীক স্বাস্থ্যসেবাকে আমরা জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে চাই। এজন্য প্রতিটি জেলা হাসপাতালে ১০ বেডের আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিট করবো।
আমরা টেলিমেডিসিন নিয়ে কাজ করছি যাতে মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসা সেবা নিতে পারেন। দিনদিন স্বাস্থ্য সেবার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ