1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জাতীয় আয়কর মেলা ছুটির দিনে বেশি করদাতা পাওয়ার আশা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৩ Time View

‘আয়কর সুন্দর জীবনের প্রতিশ্রুতি’ স্লোগান নিয়ে রাজধানী ঢাকাসহ ৭ বিভাগীয় শহরে আয়োজিত আয়কর মেলা ষষ্ঠ দিনের মতো শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় মেলার কার্যক্রম শুরু হয়, শেষ হবে বিকাল ৫টায়। আগামীকাল শনিবার মেলার শেষ দিন।

শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মেলায় সবচেয়ে বেশি করদাতা সমাগম হবে বলে আশা করছেন আয়োজক কমিটি।

মেলায় করদাতের নতুন কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) ও প্রত্যায়নপত্র প্রদান, আয়কর রিটার্ন, টিআইএন আবেদন ও চালান ফরম এবং সেগুলো পূরণে সহযোগিতা প্রদান, আয়কর পরিশোধের জন্য সোনালী ও জনতা ব্যাংকের বুথ, হেলপ ডেস্ক, তথ্যকেন্দ্র ও আয়কর অধিক্ষ্রেত্র বুথ, ই-পেমেন্টে সুবিধা সম্বলিত পৃথক বুথ, আয়কর আইন বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ এবং Tax Calculator Software ব্যবহারের সুবিধা পাচ্ছেন। আয়কর সংক্রান্ত সব সুবিধা একই ছাদের নিচে পাওয়ায় সাধারণের মধ্যে মেলার আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরে শুরু হওয়া এ মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। গত ২০ সেপ্টম্বর পাবনা, বগুড়া, দিনাজপুর, পটুয়াখালী, যশোর, কুষ্টিয়া, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, নোয়াখালী ও কুমিল্লায় মেলার কার্যক্রম শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ