1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

বিপিএল ফ্রেঞ্চাইজ নিলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১২
  • ২৩১ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র রূপরেখা উন্মোচন হয়ে গেছে। এখন বাস্তবায়নের পালা। কাজে কতটা অগ্রগতি হয়েছে তা বোঝা যাবে মঙ্গলবারই। বিপিএলের প্রতি আগ্রহের প্রতিফলনও পাওয়া যাবে ফ্রেঞ্চাইজি নিলামে। মঙ্গলবার ওয়েস্টইন হোটেলের বলরুমে বেলা ১১টা থেকে নিলাম হবে।

নিলামে অংশগ্রহণের জন্য নয়টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শফিকুর রহমান মুন্না। ৫ হাজার মার্কিন ডলার দিয়ে ফরম কিনতে হয়েছে ফ্রেঞ্চাইজে আগ্রহী কর্পোরেট প্রতিষ্ঠানকে। ছয় বিভাগের দলগুলো কেনাবেচা হবে নিলামে যে সব কর্পোরেট প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। নিলামের নূন্যতম মূল্য ধরা হয়েছে আট কোটি টাকা। বেঁধে দেওয়া নূন্যতম মূল্য পেলেও গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টে নিলাম থেকে আয় করবে ৪৮ কোটি টাকা।

ফ্রেঞ্চাইজরা দলগুলো কিনে নিলেই জমে উঠবে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। সব কিছু ঠিক থাকলে ১৯ জানুয়ারি ঢাকায় হবে ক্রিকেটারদের নিলাম। দেশের এবং বিদেশের ৮০ জন করে ক্রিকেটারকে নিলামে তোলা হবে। প্রতিটি দল নয়জন করে বিদেশি টানতে পারবে। খেলাতে পারবে পাঁচজনকে। ছয়জন করে খেলবে বাংলাদেশের ক্রিকেটার।

বাংলাদেশের ৮০ জন ক্রিকেটারকে বাছাই করা হলেও তা প্রকাশ করা হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু ভারত থেকে ফিরলে তা প্রকাশ করা হবে বলে জানান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বিসিবি থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল ভারত গেছেন বিপিএলে তাদের খেলোয়াড় পেতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ