1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৫ Time View

মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে জস বাটলারের দল। দুটি প্রস্তুতি ম্যাচেও খেলার কথা ছিল তাদের। তবে দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এই দুই প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবির এই প্রধান নির্বাহী গণমাধ্যমকে বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ টিম পাঠিয়ে থাকে। এবারও এমনই হয়েছে। ইংল্যান্ড থেকে কয়েকজন এসেছিলেন, ইংল্যান্ডের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সব দেখেছেন, ঢাকা ও চট্টগ্রামে।’
তিনি আরও বলেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’
জানা গেছে, শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর
৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর
১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ