1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

যেকোনো মূল্যে জঙ্গিদের নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৬২ Time View

সরকার যেকোনো মূল্যে জঙ্গিদের নির্মূল করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পাহাড়ে আশ্রয় নেওয়া ৫২ জঙ্গিকে আইনের আওতায় আনা হবে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
জঙ্গীদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূল উৎপাটন করা যায়নি বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার জঙ্গীদের বিরুদ্ধে জিরো টোলারেন্স নীতিতে আছে। যেকোনো মূল্যে তাদের নির্মূল করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে। ক্যাম্প এলাকায় সাম্প্রতিক জঙ্গি আস্তানার সন্ধান সেটিরই ইঙ্গিত বহন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ