1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সৌরবিদ্যুৎ প্রকল্পে ৬% সুদে মিলবে ঋণ; ১,৫০০ কোটি টাকার তহবিল করছে সরকার পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী ভিসা ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন অস্ট্রেলিয়ায় প্রবাসী নারী-শিক্ষার্থীদের জন্য জর্ডানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন চালু ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা বাংলাদেশ ব্যাংকে চাকরি, লাগবে যে যে যোগ্যতা

বিআরটিএ’তে দালাল ধরলেন যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০১২
  • ২২৩ Time View

যোগাযোগমন্ত্রী রোববার দুপুরে মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে আকষ্মিক সফরে গিয়ে দুই দালালকে ভূয়া লাইসেন্স তৈরির সময় হাতেনাতে ধরে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করেন।

মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় গাড়ির ট্যাক্স-টোকেন প্রদান শাখা, ফিটনেস শাখা, প্রশাসনিক শাখাসহ বিআরটিএ-র সেবাপ্রদানের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন। এসময় সেবাগ্রহীতাগণ মন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করলে তিনি ওই সময়ই তদন্ত করে অভিযোগের সাধান করেন।

মন্ত্রী সেখানে বিভিন্ন কর্মকর্তাদের কক্ষ ঘুরে দেখেন। এসময় একজন মোটরযান পরিদর্শককে নিজের সিটে না পেয়ে গালমন্দ করেন।

বিআরটিএর ৩নং শেডে গাড়ি ফিটনেসের জন্য ব্যাংকে অর্থ জমা দেওয়ার লাইন দীর্ঘ দেখে সেবা গ্রহীতাদের পরামর্শ অনুযায়ী দুটি কাউন্টার বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।

বিআরটিএ-র চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান আগামীকাল সোমবার হতে দুটি বাড়তি কাউন্টার চালু হবে বলে জানিয়েছেন।

এছাড়া মন্ত্রী ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া আরও দ্রুততর এবং সহজতর করার নির্দেশ দেন।

উল্লেখ্য ৫ ডিসেম্বর ২০১১ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর একমাসের মধ্যে এটি মন্ত্রীর ২য় আকষ্মিক সফর। এর আগে মন্ত্রী ৩ সপ্তাহ আগে বিআরটিএ পরিদর্শনে যান। সেসময়ে তিনি বিআরটিএ কর্তৃপক্ষকে কিছু নির্দেশনা দিয়েছিলেন।

পরিদর্শনকালে বিআরটিএ-র চেয়ারম্যান মন্ত্রীর সাথে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ