1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বগুড়ায় সাড়া ফেলেছে আমিরের ইট তৈরির যন্ত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২
  • ৯৪৪ Time View

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় বগুড়া শহরের কাটনারপাড়া ঠিকাদারপাড়া লেনের ধলু মেকার তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে সাইরেন মেশিন তৈরি করে আলোড়ন সৃষ্টি করেন। ১৯৮৮ সালে তার রেখে যাওয়া রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের দায়িত্ব নেন চতুর্থ ছেলে আমির হোসেন। প্রতিভাবান বাবার ছেলে আমির ২০০৩ সালে পাথর ভাঙ্গা মেশিন তৈরি করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দেন। একই বছর তিনি উদ্ভাবন করেন স্বয়ংক্রিয় ইট তৈরির মেশিন| কম খরচে ইট তৈরি করা যায় বলে ভাটা মালিকদের কাছে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে আমির হোসেনের এই অটোব্রিকস মেশিন।

আমির হোসেনের অটোব্রিকস মেশিনটির বড় বৈশিষ্ট- এটি সহজে স্থানান্তর করা যায় এবং প্রশিক্ষণ ছাড়াই যে কেউ এতে কাজ করতে পারেন। প্রায় ৩৫ ফুট বাই ২২ ফুট সাইজের এই মেশিনটি তৈরি করতে আমিরের খরচ পড়েছে সাড়ে ৩ লাখ টাকা।

আমির হোসেন বাংলানিউজকে জানান, ২০০৩ সালে তিনি এই অটোব্রিকস মেশিন উদ্ভাবন করেন। ইলেকট্রিক ও ডিজেল দুই পদ্ধতিতেB মাত্র ১০ জন শ্রমিক এটি চালাতে পারে। এতে ঘণ্টায় ১২শ ইট তৈরি করা যায়| ৩৫ হর্স পাওয়ারের এই অটোব্রিকস মেশিনটি প্রতিদিন ৮ ঘণ্টা চালালে মাসে বিদ্যুৎ বিল আসবে প্রায় ৩ হাজার টাকা| আর তেলে চালালে ঘণ্টায় প্রয়োজন হবে প্রায় দেড় লিটার ডিজেল।িএকটি ইটভাটা চালানোর জন্য এমন তিনটি মেশিনই যথেষ্ট।

স্বল্প ব্যয়ে ইট উৎপাদনে সক্ষম অটোব্রিকস মেশিনটির আধুনিকায়নের জন্য বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছিলেন আমির। তবে কোনো ব্যাংকই সেই আবেদনে সাড়া দেয়নি। আমির হোসেনের দাবি, আর্থিক সহায়তা পেলে মাত্র ৩ বছরের মধ্যে অটোব্রিকস মেশিনটির পুরো আধুনিকায়ন সম্ভব। এর ফলে বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুন করে তুলে ধরা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ