1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সিলেট বিভাগের সব সমস্যা দূর করা হবে: পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৫৫ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সিলেট বিভাগের সব সমস্যা দূর করা হবে। বর্তমানে কিছু সমস্যা থাকলেও কোন সমস্যাই সমস্যা থাকবে না। সিলেটবাসীর উন্নয়নের স্বার্থে সবাই মিলে একযোগে কাজ করছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট বিভাগে পাঁচজন মন্ত্রী উপহার দিয়েছেন যা ইতোপূর্বে হয়নি। সব মন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে কাজ করছেন। ফলে সিলেট বিভাগের রেল, আকাশ ও সড়ক পথে সমভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ-এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী একথা বলেন।

পরিবেশমন্ত্রী এসময় তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় কর্তৃক সিলেট বিভাগে চলমান কিছু উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। মাধবকুণ্ড জলপ্রপাতে কেবল কার স্থাপন করার প্রক্রিয়া এগিয়ে চলছে। হাওর-বাঁওড় জলাভূমির সিলেট বিভাগের হাওর ও জলাশয় খননকার্য বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সব জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পরিবার সবার উন্নয়ন হয়েছে।

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ-এর সভাপতি ড. আহমেদ আল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ