1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু ‘মাদার অব ডেমোক্রেসি-বেগম খালেদা জিয়া পরিষদ’ নামে ভুয়া সংগঠনের কার্যালয় উচ্ছেদ করলেন বিএনপি প্রার্থী মিনু পুরুষই নারীর পরিচালক এই বিশ্বাস মেনেই তারা রাজনীতিতে এসেছেন বললেন সেক্রেটারি নূরুন নেসা অফিস, আদালত ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ: ডিএমপি

জামায়াত-হেফাজতের সঙ্গে সমঝোতার প্রশ্ন তোলা অবান্তও : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৪৯ Time View

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জামায়াতে ইসলামী ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার প্রশ্ন তোলা অবান্তর। আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সেই লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি করছে। তাদের সমাবেশ দেখে এটিই প্রতীয়মান হয়- জনগণ তো দূরের কথা, বিএনপির কর্মীরাও সবাই সেখানে অংশগ্রহণ করেনি।
বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে হাছান মাহমুদ বলেন, সারাবিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে সে হারে আমাদের দেশে বাড়ানো হয়নি।
পরে মন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ