1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার মুক্তির তারিখ পেছাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৭৪ Time View

মুক্তি পেছাল বহুল প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার। ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়েলটি ৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও, এক সপ্তাহ পিছিয়ে এটি মুক্তি পাবে ১৩ জানুয়ারি।
রোববার (১ জানুয়ারি) রাতে রাজধানীর বানানী ক্লাবে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াত। অত্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠানটিতে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও ছবির নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, “চলচ্চিত্রপাড়া এখন বেশ মুখর। অনেক ভালো সিনেমা নির্মিত হচ্ছে। মানুষের মধ্যে সিনেমা দেখার ঝোঁক বেড়েছে। আশা করি ‘ব্ল্যাক ওয়ার’ এই প্রত্যাশিত অবস্থাকে বেগবান করবে।”
সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘একাধারে দুই পর্ব নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং ছিল। তবে সংশ্লিষ্টদের আন্তরিকতায় দ্রুততার সঙ্গে আমরা সব ধাপ পার করতে পেরেছি। তাই স্বল্প সময়ের ব্যবধানে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। না হলে আরও পিছিয়ে যেত। তাই প্রিয় দর্শকবৃন্দের কাছে অনুরাধ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত এই কালবিলম্বের বিষয়টি তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের পাশে থাকেন। একই সঙ্গে ট্রেলারটি উপভোগ করেন।’

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।
এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ