1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

১২ হলুদ কার্ড ও ২ লাল কার্ডের ম্যাচে রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৮৫ Time View

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের ম্যাচের কথা কী মনে আছে সবার? অবশ্য সে ম্যাচটি ভুলে যাওয়ার কথা না ফুটবলপ্রেমীদের। কেননা ম্যাচটিতে যে হলুদ কার্ডের বন্যা বসিয়েছিলেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতেও লাহোজ। ১৮টি হলুদ কার্ডের সঙ্গে ছিল একটি লাল কার্ডও।
এবার লা লিগায় বার্সেলোনা ও এস্পানিওলের ম্যাচে সেই একই কাণ্ডের জন্মদিলেন মাতেও লাহোজ। এদিন দেখালেন ১২ হলুদ কার্ড ও ২টি লাল কার্ড। যদিও লাল কার্ড দেখিয়েছিলেন মোট তিনটি। এর মধ্যে একটি ভিএআরের কারণে বাতিল করা হয়।
কার্ড বন্যার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে জয় নিয়ে আর মাঠ ছাড়তে পারেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। শেষ মুহূর্তে বিতর্কিত পেনাল্টিতে গোল করে ম্যাচে সমতা ফেরায় এস্পানিওল।
ম্যাচের সপ্তম মিনিটেই আন্দ্রেস ক্রিস্টেনশনের অ্যাসিস্ট থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন মার্কোস আলোনসো। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ৭২ মিনিট পর্যন্ত ম্যাচটি ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু ৭৩তম মিনিটে এক পেনাল্টিকে কেন্দ্র করে পাল্টে যায় সব। দুই দলের বেঞ্চের খেলোয়াড়দেরও হলুদ কার্ড দেখান রেফারি। বাদ যাননি বার্সেলোনা কোচও!
অবশ্য ম্যাচের শুরুতেই একটা বিতর্ক বেঁধে যায় এস্পানিওলের সঙ্গে বার্সেলোনার। কারণ বার্সার মূল একাদশে যে ছিলেন রবার্ট লেভানদোভস্কি। বিশ্বকাপের আগে সবশেষ ম্যাচে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন লেভা। এরপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় তাকে। কিন্তু এস্পানিওল ম্যাচের আগ মুহূর্তে তার নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেয়া হয়।
ম্যাচের ৭৮তম মিনিটে লাহোজ লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন লা লিগায় নিজের তিনশতম ম্যাচ খেলা জর্দি আলবাকে এবং ৮০ মিনিটে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস সৌজা। ৮৩ মিনিটে এস্পানিওলের লিয়ান্দ্রো ক্যাবরেরাকেও লাল কার্ড দেখান রেফারি। তবে ভিএআরের কল্যাণে বেঁচে যান তিনি।
ম্যাচ ১-১ গোলে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। তবে ২টি পয়েন্ট হারাতে হলো তাদের। এখন রিয়ালের সমান পয়েন্ট বার্সার। ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই ৩৮ করে। যদিও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই থাকলো বার্সা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ