1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

কাশ্মিরকন্যার মাথায় মিসেস ওয়ার্ল্ড মুকুট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৮২ Time View

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আবারও চমক দেখালো এক ভারতীয় সুন্দরী। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়।
রোববার সকালে (বাংলাদেশ সময়ানুসারে) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৬২ দেশের প্রতিযোগিকে পেছনে ফেলে এই খেতাব জিতলেন তিনি।
মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ সুখবর শেয়ার করা হয়। এতে লেখা হয়, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমারা মুকুট ফিরে পেলাম।’
সরগম কৌশল জম্মু-কাশ্মীরের মেয়ে। মুকুট জয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
মুকুট জয়ের পর তিনি বলেন, ‘২১ বছর পর কোনও ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে।’
ইংরেজি সাহিত্যে স্নাতোকত্তর ডিগ্রি রয়েছে সরগমের। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসেবে কাজ করেছেন তিনি, তার স্বামী ভারতীয় নৌ-সেনায় কর্মরত।
মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রঙা থাই স্লিট গাউনে দেখা মিলেছিল ভারতীয় সুন্দরীর। যার ডিজাইন করেছিলেন, ভাবনা রাও।
মিসেস ওয়ার্ল্ড হচ্ছে- বিবাহিতা স্ত্রীদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা। ১৯৮৪ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতার সফর। শুরুতে এর নাম ছিল ‘মিসেস উওম্যান অব দ্য ওয়ার্ল্ড’। দীর্ঘ চার দশকে মাত্র রোববারের আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এই তাজ।
উল্লেখ্য, চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।
সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি বলেন, “অনেক অনেক শুভেচ্ছা সরগমকে। এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ