1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীতে র‌্যাব-পুলিশের নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ Time View

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পাশাপাশি কাজ করবে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‌্যাব)।
পুলিশ বলছে, রাতে ঢাকা শহরের যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলো স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকবে পুলিশ।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বলেন, রাজধানীতে যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার ৮ বিভাগের ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাবের রুটিন প্যাট্রল ও চেকপোস্ট থাকবেই। পাশাপাশি ফুটবল খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র‌্যাবের পর্যাপ্ত ফোর্স মুভ করবে।
মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।
টিএসসি ছাড়াও রাজধানীর আরও কিছু জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানো হচ্ছে। এর মধ্যে রয়েছে মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিংমলের সামনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ