1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ফাইনালে বাঁশি বাজাবেন পোলিশ রেফারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ Time View

ফুটবল বিশ্বকাপের পর্দা নামতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। লুসেইল স্টেডিয়ামে রোববার আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটবে। ফাইনাল ম্যাচের রেফারির নাম জানিয়েছে ফিফা। পোল্যান্ডের সাইমন মার্সিনিয়াক শিরোপা নির্ধারণী খেলায় বাঁশি বাজাবেন।
এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে ফ্রান্স-ডেনমার্ক এবং শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন মার্সিনিয়াক। ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে তিনটি এবং আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াইয়ে তিনি দুটি হলুদ কার্ড দেখান।
৪১ বছর বয়সী এ রেফারি ২০১৮ সালে উয়েফা সুপার লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফাইনাল ম্যাচেও বাঁশি বাজিয়েছিলেন।
ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তাঁর স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ।
এর আগে শনিবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্রোয়েশিয়া ও মরক্কোর মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেফারি থাকবেন কাতারের আব্দুল রহমান আল জসিম। তার সহকারী হিসেবে থাকবেন তালেব আল মারি এবং সাউদ আহমেদ আলমাকালেহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ