1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ঢাকায় আসছেন শ্রীলেখা মিত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৭১ Time View

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পরিচিতিটা বাংলাদেশেও কম না। এর নেপথ্যে রয়েছে তার সৌন্দর্য ও ঠোঁটকাটা স্বভাব। আজকাল সিনেমায় তেমন একটা দেখা না গেলেও নেট দুনিয়ায় নিয়মিত নিজের সৌন্দর্য মেলে ধরেন তিনি। পাশাপাশি উচিত কথায় কাউকে ছাড়েন না। নতুন খবর হচ্ছে এবার ঢাকায় আসছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন শ্রীলেখা নিজেই।
ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজের এক ভিডিওবার্তায় শ্রীলেখা বলেন, ‘আমার নিজের তৈরি করা ছবি নিয়ে আমি আসছি জানুয়ারির মাঝামাঝি সময় ঢাকাতে, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, ছবিটি আপনাদের দেখাতে পারব।’
ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এ অভিনেত্রী লিখেছেন, “কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার ছবি ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন।” শ্রীলেখার ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের অনেকেই তাকে স্বাগতম জানিয়েছেন।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখার ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শন করা হবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি নিজেই।
২০২৩ সালের ১৪ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয়দিনব্যাপী চলবে এ আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। ২২ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ