1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এবার বাঙালি মায়ের চরিত্রে রানী মুখার্জি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ Time View

এলোমেলো চুল, হাতে শাখা-পলা, কপালে ছোট্ট টিপ। পরনে সাদা ও লাল সুতোর কাজের তাঁতের শাড়ি। সিঁথিতে সিঁদুর। নরওয়ের রাস্তায় দাঁড়িয়ে আছেন রানী মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি ছড়িয়ে পড়তেই প্রশ্ন সবার, হঠাৎ রানীর কী হলো?

তবে বাস্তবে তিনি ঠিকই আছেন। এমন লুকে হাজির হয়েছেন নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র শুটিংয়ে। এই ছবিতে রানী মুখার্জি একেবারে বাঙালি সাজে ধরা দিলেন।

অসীমা ছিব্বর পরিচালিত এই ছবির গল্প তুলে ধরা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। মনীশা আদভানি, মধু ভোজওয়ানি, নিখিল আদভানির যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই চলচ্চিত্র। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে রানী মুখার্জির লুক। এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। ২০২৩ সালের ৩ মার্চ চলচ্চিত্রটি মুক্তি পাবে।

২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র স্ক্রিপ্ট। সন্তানকে ফিরে পাওয়ার জন্য এক মায়ের সংগ্রামই এই ছবির মূল বিষয়। এক বাঙালি মায়ের চরিত্রে ছবিতে অভিনয় করেছেন রানী।

রানী মুখার্জির ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির ঘোষণা হয়েছিল। ছবি প্রসঙ্গে কথা বলে গিয়ে সেই সময় রানী জানিয়েছিলেন, এক মায়ের সংঘর্ষের কাহিনি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবিতে ফুটিয়ে তোলা হবে। এই ছবিতে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, এপিবি আনন্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ