1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ব্যাংক এশিয়া’র হজকার্ড সেবা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১১২ Time View

হজে গমনেচ্ছুদের জন্য বিশেষ কার্ড চালু করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। এর ফলে সৌদি আরবে ট্রাভেলার চেক বা নগদ অর্থের ব্যবহার না করে ব্যাংক এশিয়ার কার্ডের মাধ্যমে আর্থিক সেবা পাওয়া যাবে।

ব্যাংক এশিয়ার পক্ষ থেকে জানানো হয়, কার্ড গ্রহণকারী যে কোনো হাজি ও হজ এজেন্সি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বৈদেশিক মুদ্রার সমপরিমান অর্থ এ প্রিপেইড আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মঙ্গলবার ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হজ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যাংকের পরিচালক মুর্শেদ সুলতান চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এস এম খোরশেদ আলম, মোহাম্মদ রোশাঙ্গীর এবং মিসেস হুমায়রা আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেণ্ট ও চিফ বিজনেস অফিসার আরফান আলী এবং অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেণ্ট ও কার্ডস বিভাগের প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

সৌদি আরবে অবস্থানকালে হাজীগণ ও হজ এজেন্সিসমূহ ভিসা লোগো চিহ্নিত যে কোনো এটিএম বুথে কিংবা কেনাকাটার সময় ভিসা লোগো চিহ্নিত যে কোনো পিওএস-এ ব্যাংক এশিয়া হজ কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া দেশে ফেরার পর তারা কার্ডের অব্যবহৃত অর্থ সহজেই ফেরত নিতে পারবেন।

আগ্রহী গ্রাহক ব্যাংক এশিয়ার ৭৪টি শাখা থেকে হজ কার্ডের ফরম সংগ্রহ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ