1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

‘১০ ডিসেম্বর ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।
আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলীয় কার্যালয়ে চাল-ডাল নিয়ে বিএনপি কী করছে সেটা আমরা খতিয়ে দেখবো। আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এগিয়ে এনেছেন ছাত্রলীগের সম্মেলন। তবুও বিএনপি সোহরাওয়ার্দীর পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করতে চায়। তারা কেন সেখানে সমাবেশ করতে চায় সেটাবোধগম্য নয়।

মন্ত্রী বলেন, আমরা শুনেছি ১০ ডিসেম্বর থেকে নাকি বিএনপি সরকার পতনের ডাক দেবে। আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ যদি আবার আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আর বিএনপি বন্দুকের নলে ক্ষমতায় এসেছিল। তারা যদি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় জনগণই তা প্রতিহত করবে।
পরে মন্ত্রী নবনির্মিত থানা চত্বরে গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ