1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

১০ সেকেন্ড পালস চালুর সিদ্ধান্ত নিল রবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৭ Time View

দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ১০ সেকেন্ড পালস কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ সেপ্টেম্বর (শনিবার) রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী রবি ১০ সেকেন্ড পালস চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

বিটিআরসি ২ আগস্ট সব মোবাইল কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে ১০ সেকেন্ড পালস চালু করার নির্দেশনা দেয়। এ নির্দেশনা ১৫ আগস্টের মধ্যে কার্যকর করার কথা বলা হয়। পরবর্তীতে মোবাইল অপারেটর কোম্পানিগুলো সময় চাইলে বিটিআরসি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেয়।  রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক এরই মধ্যে ১০ সেকেন্ড পালস চালু করেছে।

প্রসঙ্গত, ভারতসহ বিশ্বের অনেক দেশেই ১ সেকেন্ড পালস প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশেই ২ সেকেন্ড কথা বললেও এক মিনিটের বিল দিতে হয়। তাছাড়া প্রায়ই মোবাইল ফোনে কল ড্রপের মতো ঘটনা ঘটছে। এতে গ্রাহকরা যেমন বিড়ম্বনায় পড়ছেন তেমনি তাদের পুরো এক মিনিটের বিল প্রদান করতে হচ্ছে। এ বিল আদায় করাকে বিটিআরসিসহ সংশ্লিষ্টরা অযৌক্তিক বলে মনে করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ