1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

শাহরুখের ‘মান্নাত’ ঘুরে মানত করলেন আয়ুষ্মান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৫২ Time View

জীবনে কিছু পাওয়ার প্রবল ইচ্ছে থাকলে, এক বার ‘মান্নাত’ ঘুরে আসুন। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় গেলে হামেশাই শোনা যায় এ কথা। পর্যটকেরা শোনেনও। মুম্বাইয়ে গিয়ে অন্তত এক বার ‘মান্নাত’ দর্শন করেননি, এমন লোক খুব কমই আছে।
নিজের ছবি মুক্তির আগে বলিউডের বাদশা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ দর্শন সেরে এলেন আয়ুষ্মান খুরানা। আগামী ২ ডিসেম্বর তাঁর ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’ মুক্তি পাচ্ছে। তার আগে ‘মান্নাত’ ঘুরে মানত করে এলেন অভিনেতা।
ছবির প্রচারে ব্যস্ত আয়ুষ্মান। সেই সূত্রেই রবিবার বান্দ্রায় গিয়েছিলেন অভিনেতা। সেখান থেকে ফেরার সময় ‘মান্নাত’-এর সামনে গাড়ি দাঁড় করান তিনি। শাহরুখের বাড়ির সামনে নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন আয়ুষ্মান।
ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা নিজের গাড়ির ‘সানরুফ’ (গাড়ির ছাদের যে অংশ খোলা বন্ধ করা যায়) থেকে মাথা বার করে মান্নাতের দিকে তাকিয়ে আছেন। ওই ছবিতে শাহরুখের ‘বাজ়িগর’ ছবির ‘বাজ়িগর, ও বাজ়িগর’ গানটিও জুড়ে দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে ছবিটি ভাগ করে নিয়ে ‘শাহরুখ-ভক্ত’ আয়ুষ্মান লিখেছেন, “মান্নাতের সামনে দিয়ে যাচ্ছিলাম। তাই, নিজের জন্য একটা প্রার্থনা করলাম।’’

ওই পোস্টে নিজের নতুন ছবির মুক্তির কথাও উল্লেখ করেছেন আয়ুষ্মান।
মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে আয়ুষ্মানের ওই ছবি। এক শাহরুখ-ভক্ত ছবির নীচে মন্তব্য করেন, ‘‘মান্নাত শুধু বাড়ি নয়, আমাদের মন্দিরও।’’
অভিনেতা মণীশ পাল লিখেছেন, “এই গানটি, বিশেষ করে এই লাইনগুলো! আহা!”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ