1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

‘ঢাকার সমাবেশে ষড়যন্ত্র হলে পাল্টা জবাব দেওয়া হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫১ Time View

১০ ডিসেম্বর বিএনপি সমাবেশের নামে কোনো ষড়যন্ত্র করলে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ডিসেম্বর মাস কোনো রাজাকার আলবদরদের মাস নয়।
আজ শনিবার (২৬ নভেম্বর) তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যারা সমাবেশের নামে বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাদের ধারণা ১০ ডিসেম্বর সমাবেশের পর এই সরকারই থাকবে না।
ডিসেম্বর মাসে রাজাকারদের হুমকিকে বাংলাদেশের মানুষ কখনও পরওয়া করে না। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যদি কোনো ষড়যন্ত্রের পথ খোঁজেন তার উচিত জবাব দেওয়া হবে।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ