1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩১ Time View

ভোলায় প্রায় ২১৮ মেগাওয়াট উৎপাদনক্ষম গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে পিডিবি।

বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি) ও ভোলা ইলেক্ট্রিসিটি কোম্পানির মধ্যে এই চুক্তি হয়।

পিডিবির সচিব আজিজুল ইসলাম ও ভোলা ইলেক্ট্রিসিটির প্রধান নির্বাহী কর্মকর্তা নোমান আহমেদ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বর্তমান সরকার এনিয়ে ৫৮টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করল। এর আগে চুক্তি হওয়া ৫৭টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৩১টি উৎপাদনে রয়েছে।

ভোলা বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে সোয়া তিন টাকা। নির্মাণ কাজ শুরুর বিশ মাসের মধ্যেই উৎপাদনে আসবে এই বিদ্যুৎ কেন্দ্রটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ দশমিক ৬ মার্কিন ডলার।

চুক্তি অনুযায়ী, এই কেন্দ্রটি উৎপাদনে আসার দিন থেকে পরবর্তী ২২ বছর সরকারকে বিদ্যুৎ সরবরাহ করবে।

ভারতীয় প্রতিষ্ঠান লানকো ইনফ্রাটেক এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পায়। কোম্পানিটির বাংলাদেশি এজেন্ট ভোলা ইলেক্ট্রিসিটি বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ভোলার গ্যাস ব্যবহার না করায় ওই জেলার মানুষের অনেক দিনের দুঃখ ছিলো। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি হওয়ায় তাদের সেই দুঃখ দূর হয়ে যাবে।

বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী, পিডিবির চেয়ারম্যান আব্দুল ওয়াহাব খান বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ