1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

শেখ হাসিনার হাতে দেশ থাকলে, পথ হারাবে না বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬০ Time View

পৃথিবীতে অনেক হত্যাকান্ড সংঘটিত হয়েছে, তবে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার মতো নির্মম হাত্যাকান্ড কোথাও সংঘটিত হয়নি। এই হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত ছিল। শেখ হাসিনাকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। নেই চেষ্টায় জিয়াউর রহমানের পরিবারের সদস্য জড়িত ছিল। তবে রাখে আল্লাহ, মারে কে ? তিনি আজো বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন বলেই আপনাদের ললিতকলা একাডেমি প্রতিষ্টিত হয়েছে। না হলে ললিতকলা নির্মিত হতো না। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকলে, পথ হারাবে না বাংলাদেশ। কথাগুলো বলেছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
তিনি আরো বলেন, কমলগঞ্জে মতো এতো প্রত্যন্ত এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য এতো দৃষ্টিনন্দন ললিতকলা একাডেমি নির্মিত হয়েছে তা কল্পনার বাইরে ছিল। যেখানে কল্পনা হার মানে, সেখানেই শেখ হাসিনা বাস্তব হয়ে দেখা দেয়। এই স্থাপত্যটি দেখে আমার মনটা ভরে গেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সঞ্চালনায় অনুষ্ঠিত ললিত কলা একাডেমি ভবনের হলরুমে বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ে মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি) গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস শহীদ এমপি, সম্মানিত অতিথি হিসেবেও ছিলেন সাংসদ অসীম কুমার উকিল, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহউর রহমান, জেলা পুলিশ সুপার জাকারিয়া ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমূখ।

উল্লেখ্য যে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১৮ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত মণিপুরী ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডরমিটরি ভবনের নির্মিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ