1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

গুমের তালিকার অধিকাংশই দাগি আসামি: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৬২ Time View

জাতিসংঘ যে ৭৬ জনের গুমের তালিকা দিয়েছে তার অধিকাংশ ব্যক্তিই দাগি আসামি হিসেবে জেলে আছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
তিনি বলেন, গুমের তালিকার কিছু লোক ভারতে এবং কিছু লোক দেশেই ঘুরে বেড়াচ্ছেন।
আজ সোমবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশে তিন বছরে মাত্র তিনজন গুম হয়েছেন বা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত তিন বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে।
নিখোঁজ হয়েছে ১৫ লক্ষাধিক। আমাদের দেশে এমন ঘটনা ঘটেনি। নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত।
আওয়ামী লীগের প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ