1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিএনপির সমাবেশ থেকে বিচারপতি মানিকের ওপর হামলা : ডিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৫৪ Time View

বিএনপির সমাবেশ থেকেই অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, যে রাস্তা দিয়ে বিচারপতি মানিকের গাড়িটি যাচ্ছিল, সেটি ফাঁকাই ছিল। বিএনপির সমাবেশ থেকে তার ওপর হামলা করা হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।
বিচারপতি মানিক অভিযোগ করেন, পল্টনে বিএনপির সমাবেশ চলা অবস্থায় থানার উল্টা পাশে চায়না টাউনের সামনে তার গাড়িতে হামলা চালানো হয়। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে পল্টন থানায় মামলা করেন অবসরপ্রাপ্ত বিচারপতির গানম্যান রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ