1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৬০ Time View

বুধবার রাতে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা। প্রথম পর্বের আট গ্রুপ থেকে ১৬ দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে উঠেছে বেনফিকা। রানার আপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি। বেনফিকা ও পিএসজির পয়েন্ট, গোল ব্যবধান, গোল দেওয়া, গোল হজম সবই সমান। কিন্তু অ্যাওয়ে গোল বেশি দেওয়ার সুবাদে বেনফিকা হয়েছে চ্যাম্পিয়ন। এই ঘটনা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এবারেই প্রথম। জুভেন্টাস, বার্সা, আয়াক্স, সেভিয়া ইউরোপায় জায়গা পেলেও সেখানে জায়গা হয়নি অ্যাটলেটিকোর।
নিয়ম অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে গ্রুপ রানার আপের কোনো দল। তবে একই দেশের দুই দল শেষ ১৬তে মুখোমুখি হবে না। সেই হিসেবে লিভারপুল চেলসি, টটেনহাম বা ম্যান সিটির বিপক্ষে খেলবে না। রানার আপ হিসেবে ওঠা দলগুলোর মধ্যে লিভারপুল ও পিএসজিকেই এড়িয়ে যেতে চাইবে সবাই। পিএসজির প্রতিপক্ষ হতে পারে বেনফিকা ছাড়া যে কেউই। লিভারপুলের সম্ভাব্য প্রতিপক্ষ পোর্তো, বায়ার্ন, রিয়াল বা বেনফিকা।
আগামী সোমবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে নকআউট পর্বের ড্র। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১৪, ১৫, ২১ এবং ২২ তারিখে অনুষ্ঠিত হবে রাউন্ড ১৬-এর প্রথম লেগের খেলা।
গ্রুপ চ্যাম্পিয়ন আট দল : নাপোলি, পোর্তো, বায়ার্ন, টটেনহাম, চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, বেনফিকা
গ্রুপ রানার আপ আট দল : লিভারপুল, ফ্রাংকফুর্ট, ক্লাব ব্রুজ, ইন্টার মিলান, লাইপজিগ, এসি মিলান, ডর্টমুন্ড, পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ