1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ডিসেম্বরেই হংসিকার বিয়ে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১০৬ Time View

হাতে আর এক মাসও নেই। বিয়ের পিঁড়িতে বসবেন হংসিকা মোতওয়ানি। খবর গোপন ছিল এত দিন। অভিনেত্রীর সঙ্গে রহস্যময় এক পুরুষের দেখা মিলছিল বেশ কয়েক মাস ধরেই। জানা গেল, তাঁরই বাগ্‌দত্তা হংসিকা। পাত্রের নাম সোহেল কাঠুরিয়া। পেশায় তিনি মুম্বইয়ের ব্যবসায়ী। ঘনিষ্ঠদের কাছ থেকে জানা গিয়েছে, চারহাত এক হতে চলেছে আগামী ডিসেম্বরের ৪ তারিখ।
যদিও শীতের মরসুম। বলিউডের বর্তমান প্রবণতা অনুযায়ী উৎসব শুরু হবে আগেই। সূত্র জানিয়েছে, ‘‘ডেস্টিনেশন ওয়েডিং হবে জয়পুরে। পরিবার এবং বন্ধুরা উড়ে যাবেন সেখানেই। ডিসেম্বরের ২ তারিখ থেকে বিয়ের অনুষ্ঠান। চলবে ৪ তারিখ অবধি।’’
প্রথম দিনে সুফি গানের আসর। তার পর মেহেন্দি অনুষ্ঠান। সঙ্গীত পরের দিন, অর্থাৎ ৩ ডিসেম্বর। পরিবারের সদস্যদের জন্য পোলো খেলার আয়োজন। হংসিকার গায়েহলুদের অনুষ্ঠান ৪ তারিখ, ভোরবেলা। তার পর বিয়ে শেষে সন্ধ্যায় ক্যাসিনো পার্টি। জানা গিয়েছে, প্রতি দিনের জন্য রয়েছে আলাদা আলাদা পোশাকবিধি। ঐতিহাসিক শহর জয়পুরের মুন্ডোটা দুর্গ এবং প্রাসাদে জমকালো বিয়ে হতে চলেছে হংসিকা-সোহেলের।
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্বন্ধ করেই বিয়ে হচ্ছে দু’জনের। পাত্র পছন্দ করেছে পরিবার। তবে অভিনেত্রীর এক ঘনিষ্ঠ জানিয়েছেন, আসলে প্রেমিককেই বিয়ে করছেন হংসিকা। সোহেলের সঙ্গে তাঁর নাকি বেশ কয়েক বছর ধরেই সম্পর্ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ