1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির দারুণ জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৭০ Time View

শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল পিএসজি। এরপর মেসি-নেইমার-এমবাপ্পে মিলে বিবর্ণতা একটু একুট করে কাটিয়ে উঠেন। এতে শুরুর দিকে উজ্জীবিত ফুটবল খেলে পিএসজিকে চমকে দেয়া তোয়া কোণঠাসা হতে শুরু করে। অতঃপর রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে শেষ পর্যন্ত দারুণ জয় মাঠ ছাড়ল ক্রিস্তফ গালতিয়ের দল।
শনিবার (২৯ অক্টোবর) লিগ ওয়ানেপার্ক দেস প্রিন্সেসে ৪-৩ গোলে জিতেছে পিএসজি। তাদের চার গোলদাতা কার্লোস সোলের, লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। নেইমারের গোলে আবার অ্যাসিস্টও করেছেন মেসি।
ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটেই রক্ষণের ভুলে গোল হজম করে স্বাগতিকরা। ২৪তম মিনিটে সমতায় ফেরে পিএসজি। প্রথমার্ধে আরও কয়েকবার আক্রমাণ চালালেও গোল করতে ব্যর্থ হয় মেসি-নেইমাররা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই দল আক্রমণের গতি বাড়ায়। ৫২তম মিনিটে ফের পিএসজি রক্ষণের ভুলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গিনির ফরোয়ার্ড বালদে। তিন মিনিট পরই (৫৫ মিনিট) মেসির ঝলকে সমতায় ফেরে পিএসজি।
৬২তম মিনিটে মেসির থ্রু পাস ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নেইমার। আর তাতে এগিয়ে যায় পিএসজি। ৭৫তম মিনিটে বক্সের ভেতরে সোলেরের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে চার্জ করে বসেন তোয়ার গোলরক্ষক। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করেন এমবাপ্পে। যা ম্যাচে পিএসজির চতুর্থ গোল।
তবে ৮৮তম মিনিটে বক্সের জটলার ভেতর থেকে দারুণ হেডে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন তোয়ার আন্তে পালাভেরসা। কিন্তু বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়েন মেসি-নেইমাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ