1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিল্পী শাহাবুদ্দিনের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২
  • ৮৭ Time View

শিল্পী শাহাবুদ্দিনের ৬৩তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-হক শাকিল প্যারিসে টেলিফোন করে শিল্পী শাহাবুদ্দিনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এ সময় শাকিল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা শিল্পী শাহাবুদ্দিনকে পৌঁছে দেন।

শিল্পী শাহাবুদ্দিন ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসজীবন যাপন করছেন।

মাহবুব-উল-হক শাকিল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছাবাণীতে আগামী দিনগুলোতেও শিল্পী শাহাবুদ্দিনের রং ও তুলিতে অনবদ্য শিল্পকর্ম ফুটে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। তিনি ’৭১ এ মুক্তিযোদ্ধা হিসেবে অবদান রেখেছেন।

তিনি বিশ্ব শিল্পাঙ্গনে বাঙালি জাতির মর্যাদা সমুন্নত করেছেন। তার এ প্রচেষ্টা সৃজনশীল শিল্পকর্ম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে প্রধানমন্ত্রী শিল্পী শাহাবুদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। এ সময় শিল্পী শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ