1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস

অসময়ে মাহির ‘সাধ’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৭৮ Time View

অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছেন মাহিয়া মাহি। তার ভেতরে একটু একটু করে বেড়ে উঠছে নতুন অতিথি। এসময় অন্তঃসত্ত্বা নারীদের নিয়ম কানুন মেনে চলতে হলেও নিয়ম ভাঙলেন মাহি। অসময়ে হলো তার সাধের অনুষ্ঠান।
খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি নিজেই দিয়েছেন। ফেসবুকে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনও সময় হয়নি। আহ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।’
অন্তঃসত্ত্বা নারীদের প্রতি পরিবারের অন্যান্য সদস্যদের থাকে বিশেষ খেয়াল তাদের যত্ন আত্তি ও সমাদরের ভিড় একটু বেশি থাকে তখন। সাধ গর্ভবতী নারীকে ঘিরে স্বজনদের তেমনই এক আয়োজন। গর্ভধারণের সাত মাসে এ আয়োজন অরা হয়। এদিকে তা করলেন সন্তান ধারণের মাত্র দেড় মাসের মাথায়।
গত মাসে মা হওয়ার খবর দেন মাহি। ফেসবুকে তিনি সে খবর জানিয়ে লিখেছিলেন, মাহি লিখেছেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মাহির স্বামীর নাম কামরুজ্জামান রাকিব সরকার। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি ও রাকিব। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ