1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ে মাহি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৮১ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার সুসংবাদ জানিয়েছিলেন তিনি। মাতৃত্বকালীন এই সময়টাতে মা হিসেবে থাকতে হয় খুব সতর্ক। তাই এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ কোনো কাজ নয়। হাতে থাকা টুকটাক কাজগুলো সেরে নিতে চান এই নায়িকা— যেগুলোতে শারীরিক পরিশ্রম কম হবে।
কথামতো তেমনই একটি সিনেমার গানের শুটিংয়ে অংশ নিলেন মাহি। বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ নামে সিনেমাটির দুটি গানের শুটিং বাকি ছিল। সেই গানের শুটিংয়ে অংশ নিলেন এই অভিনেত্রী।
১৭ ও ১৮ অক্টোবর সাভারের লোকেশনে একটি গানের শুটিং শেষ হয়েছে। ‘তোমার আমার একটাই তো মন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আকাশ মাহমুদ। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিবুর রহমান। আরেকটি গানের শুটিং হবে আগামী মাসের প্রথম দিকে।
মাহি বলেন, ‘খুব সাবধানতা অবলম্বন করেই শুটিং করলাম। গানে কোনো নাচ ছিল না। হেঁটে হেঁটে শুটিং করেছি। প্রথমে শুটিংয়ের লোকেশন ছিল কক্সবাজার। শরীরের কথা ভেবে জায়গা পরিবর্তন করে কাছাকাছি নেওয়া হয়েছিল লোকেশন।’
‘পোড়ামন’ খ্যাত এই অভিনেত্রী আরও জানান, ‘সিনেমাটির কেবল দুটি গানই বাকি ছিল। একটা শেষ করলাম। আগামী মাসের প্রথমে আরেকটা শেষ করব। এখনই না করলে পরে কাজটি ফেঁসে যাবে। কারণ, বাচ্চার কারণে শরীরের জন্য এখন প্রতিদিনই একটি করে ইনজেকশন নিতে হয় আমার। তা ছাড়া দিন যত যাবে, চলাফেরা কঠিন হতে থাকবে।’
প্রসঙ্গত, বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমাতে আরও অভিনয় করেছেন ডি এ তায়েব, ইফতি প্রমুখ। এরআগে একই পরিচালকের ‘অন্ধকার জগৎ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তায়েব-মাহি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ