1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

পরিবহন ধর্মঘটের ডাক বাসে অগ্নিসংযোগ: যশোরে দেড়শ’ ছাত্রের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৫ Time View

যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলায় গড়াই পরিবহনের বাস পোড়ানোর ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত এক থেকে দেড়শ’ ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোর কোতয়ালি মডেল থানায় এ মামলা করেছেন বাসটির মালিক যশোর শহরের ঢাকা রোড বারান্দিপাড়া এলাকার বাসিন্দা শরিফুজ্জামান। এছাড়া সোমবার থেকে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ উত্তরবঙ্গের সকল রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে এ ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

এর আগে সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় রোববার বিকেল ৩টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা গড়াই পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, রোববার দুপুরে বাস পোড়ানো ও ভাংচুরের ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাস পুড়িয়ে দেয়ায় বাসের মালিক বাদী হয়ে মামলা করেছেন।

পাশাপাশি যশোরস্থ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে যশোর থেকে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ সোমবার থেকে এ ধর্মঘট পালিত হবে। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করা না পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন আজিজুল আলম মিন্টু।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, সানতলায় বাস পোড়ানোর ঘটনায় বাস মালিকের দায়ের করা মামলাটি রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ