1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিদ্যুৎখাতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৮ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎখাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে। এতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই। তিনি আরও বলেছেন, বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী তাঁর দপ্তরে ব্রিফিংকালে এসব একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে গ্রিড ট্রিপ করে। কিন্তু, দেখার বিষয় হচ্ছে, কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়।’ তিনি আরও বলেন, ‘গ্রিড বিপর্যয়ের পর গত মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার। ২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন লেগেছিল?’
বিদ্যুৎখাতে বিএনপি দীর্ঘমেয়াদি অমানিশার আঁধার উপহার দিয়েছিল মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে। অথচ, বিদ্যুৎখাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে। এতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কাজ হলো বাঁকা পথে চলা, অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো। সরকার নয়, বিএনপিই দেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ