1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ইনিই বুম্বাদা : চঞ্চল চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫ Time View

বাউল সম্রাট লালন ফকিরের ঘনিষ্ঠ সহচর ছিলেন কালুয়া। মস্তিষ্ক বিভ্রাটজনিত কারণে মাঝে মাঝেই হট্টোগল করত সে। তবে লালনের কাছে সে সর্বদাই ছিল সুবোধ বালকটি। ‘মনের মানুষ’ চলচ্চিত্রে এভাবেই উপস্থাপন করা হয়েছে চরিত্র দুটিকে।

সেখানে লালনের চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায়। কালুয়া হয়ে পর্দায় হাজির হয়েছিলেন এপারের শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরী।

লালন-কালুয়ার সেই রসায়ন দর্শক ভোলেননি। সেইসঙ্গে চরিত্র দুটিকে আজও মনে রেখেছেন স্বয়ং প্রসেনজিৎ। সম্প্রতি একটি অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীকে পেয়ে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। তাকে সঙ্গে নিয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন লালন-কালুয়া বেশে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী।

‘মনের মানুষ’ সিনেমায় লালনের গানের তালে নাচতে দেখা গেছে কালুয়াকে। সেই ভঙ্গিতেই লেন্সবন্দি হয়েছেন তারা। প্রসেনজিতের সঙ্গে এভাবে স্থিরচিত্রে বন্দি হয়ে বেশ আপ্লুত চঞ্চল। তা প্রকাশ পেয়েছে ছবিটির ক্যাপশনে।

সেখানে চঞ্চল লিখেছেন, “সবার সঙ্গে ছবি তোলা শেষে আমাকে বললেন, চল বাবু, ’মনের মানুষ’ -এ আমরা যেমন করে গানের সঙ্গে নাচতাম, সেরকম একটা ছবি তুলি। ইনিই বুম্বাদা।”

‘মনের মানুষ’ সিনেমার মাধ্যমে প্রথম পর্দা ভাগ করেছিলেন প্রসেনজিত ও চঞ্চল। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির পরিচালক ছিলেন গৌতম ঘোষ। জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে এই সিনেমা বানিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ