1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ Time View

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমায় বিশেষ অবদানের জন্য ফারুকীকে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ফারুকী নিজেই খবরটি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এবছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেওয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এ পুরস্কার আমার পছন্দের মানুষেরা অর্জন করেছেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।’

২২ সেপ্টেম্বর পর্দা উঠেছে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের। এবারের উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্টফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। শিকাগোর ডাউন টাউনের ‘কলাম্বিয়া ফিল্ম রো’ ও ‘ডিপল ইউনিভার্সিটি’স স্কুল অব সিনেমাটিক আর্টস’-এ দেখানো হবে ছবিগুলো।

উৎসবের ওপেনিং নাইটে দেখানো হয়েছে অনুরুদ্ধ রায় চৌধুরীর ‘লস্ট’ ছবিটি। উৎসবের পর্দা নামবে ২৫ সেপ্টেম্বর। শেষ দিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারির নাম।

মোস্তফা সরয়ার ফারুকীর দুটি আলোচিত ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে একটি ‘শনিবার বিকেল’ অন্যটি ‘নো ল্যান্ডস ম্যান’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ