1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

স্পিকার, ডেপুটি স্পিকার ও বাণিজ্যমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে প্রতারণা, আটক ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪৮ Time View

স্পিকার, ডেপুটি স্পিকার এবং বাণিজ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে নিপ্পন কসমেটিকস নামের এক ভূয়া কোম্পানি ভেজাল পণ্য বিক্রি ও লোকজনের সঙ্গে প্রতারণা করার অভিযোগে কোম্পানিটির এমডি ও জিএমসহ ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন কোম্পানির এমডি আবুল কাশেম পাপ্পু (৩৯), জিএম ইয়াছিন আরাফাত (৩০), কর্মচারী শফিকুল ইসলাম (২৮), ফিরোজ কিবরিয়া (৫০) ও  আমিনুল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানার সেক্টর-১৪, বাড়ি-৭৯, গাউছুল আজম প্রধান এলাকা থেকে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাইসুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

সহকারী কমিশনার রাইসুল ইসলাম বলেন, আটককৃতরা তাদের অফিসে বিভিন্ন ধরনের ভেজাল পণ্য সামগ্রী উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রি করতেন।  এক্ষেত্রে তারা বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী বিক্রির জন্য মোটা অংকের টাকার বিনিময়ে ডিলারও নিয়োগ করেছিলেন। ডিলারদের কাছ থেকে তারা টাকা নেওয়ার পর কোনো পণ্য সামগ্রী প্রদান করতেন না। বিভিন্ন সময়ে পণ্য সরবরাহের তারিখ প্রদান করে সময়ক্ষেপণ করতেন।

এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বেকার যুবকদের চাকরি প্রদানের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তাদের প্রতারণার বিষয়ে যাতে কেউ সন্দেহ না করেন সে জন্য তারা কৌশলে এমডি আবুল কাশেম পাপ্পুর সঙ্গে স্পিকার, ডেপুটি স্পিকার ও বাণিজ্যমন্ত্রীর ছবি দেয়ালে টাঙ্গিয়ে রাখতেন বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ