1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

‘বিএনপির কর্মকাণ্ড আগামী নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ Time View

দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি রাজপথে টানা আন্দোলনে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা ইস্যুতে সারা দেশে কর্মসূচি দিলেও বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা। এতে সরকারের বিরুদ্ধে বাধা দেয়ার অভিযোগ দলটির।

তবে নারায়ণগঞ্জ ও ভোলার ঘটনায় তাদের উপরই দোষ চাপাচ্ছেন ক্ষমতাসীনরা। হুঁশিয়ারি দিচ্ছেন, আন্দোলনের নামে ২০১৩-১৪ সালের মতো নাশকতা মেনে নেয়া হবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ জানান, বিএনপিকে রাজনীতির মাঠে সক্রিয় দেখে মনে হচ্ছে এটি আগামী নির্বাচনে দলটির অংশ নেয়ার প্রস্তুতি।

তিনি জানান, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করতে চাইতেন, তাহলে বিএনপি অযথা বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়াতো না। তাদের কার্মকাণ্ড দেখে মনে হচ্ছে, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, এ রকম সংহিসতা হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে সেটা মোকাবিলা করবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানান, প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত রাজনৈতিক কর্মসূচির নামে শান্তিপূর্ণ কর্মসূচি করা উচিত। রাজনৈতিক কর্মসূচির নামে সংহিসতা করার মাঝে কোন সমাধান আসবে না। হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেয়ার।

সহিংসতা বিষয়ে সতর্ক থাকতে বিএনপির প্রতি পরামর্শও দেন ক্ষমতাসীন দলের এই দু’নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ