1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ফের এক নম্বরে সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫ Time View

বিশ্ব ক্রিকেটে লম্বা সময় তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় সাকিবের সেই রাজত্বে হানা দিয়েছেন অন্যরা। তবে ধীরে ধীরে ফের শীর্ষস্থান দখলে নিচ্ছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

আইসিসির সবশেষ প্রকাশিত আপডেট অনুযায়ী, টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ফের এক নম্বর স্থানে ফিরেছেন সাকিব। আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নাবিকে সরিয়ে মুকুট ফেরত পেলেন তিনি। বর্তমানে ২৪৮ রেটিং নিয়ে এক নম্বরে অবস্থান করছেন সাকিব।

ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে অবস্থান করছেন সাকিব। সেখানে তার রেটিং ৩৭২ পয়েন্ট। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে গত সপ্তাহের আপডেটে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন নাবি। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে ব্যর্থতার পরিচয় দেওয়ায় ৬টি রেটিং পয়েন্ট হারিয়েছেন নাবি। সেই সুযোগ ২৪৮ রেটিং নিয়ে একে উঠেছেন সাকিব। এখন নাবি ও সাকিবের মধ্যে পার্থক্য মাত্র ২ পয়েন্টের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ