1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

বঙ্গমাতা সেতুতে যান চলাচল শুরু, প্রথম টোল দিলেন মৎস্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ Time View

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ১মিনিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রথম টোল দিয়ে এ সেতুটি অতিক্রম করেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেন। এর পর থেকে সেতুটি পায়ে হেঁটে পারাপারের জন্য উন্মুক্ত ছিল।

সড়ক ও জনপথ বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সেতুর কুমিরমারা প্রান্তের টোল প্লাজায় ওই গাড়ির নির্ধারিত ৩০ টাকা টোল দিয়ে পার হন।

সেতুতে ওঠার পর গাড়ি থামিয়ে কিছু সময় সৌন্দর্য উপভোগ করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

সেতু পার হয়ে মন্ত্রী বলেন, পিরোজপুরবাসীকে এ নদীটি বিচ্ছিন্ন করে রেখেছিল। সেতু চালু হওয়ার মধ্যে দিয়ে সে অবস্থার উত্তরণ হয়েছে। এত আনন্দ আমরা দীর্ঘদিন পাইনি। পিরোজপুরের অবকাঠামো, কৃষিপণ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এ স্বপ্নপূরণের মাধ্যমে হয়েছে। দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ কখনো এত কাজ করে নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ