1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৩ ভূমি কর্মকর্তা বদলি, গ্রাহকসেবা বন্ধ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ এমপিদের দুই দিনের প্রশিক্ষণ শুরু, উপস্থিত প্রধানমন্ত্রী হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ : রাষ্ট্রপতি যুদ্ধবিরতির অনুরোধ করছে না ইরান, দীর্ঘস্থায়ী যুদ্ধর জন্য পুরোপুরি প্রস্তুত ইরানে সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্বীকার ভারতের মার্চের ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ডলার ঈদের ছুটি হতে পারে টানা ৭ দিন, শুরু যেদিন

সেনাবাহিনীতে রদবদল, শেখ হাসান এসএসএফ মহাপরিচালক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫৪ Time View

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার সেনাসদর দপ্তর থেকে প্রকাশ করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সেনাসদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসানকে মেজর জেনারেল পদে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক করা হয়েছে।

সেনাসদর দপ্তরের পূর্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাদিরকে অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট করা হয়েছে।

এছাড়া নন-কমিশনড অফিসার্স একাডেমির (এমসিও) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল একেএম আব্দুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাসদরের সামরিক সচিব করা হয়েছে।

অপরদিকে উচ্চপদস্থ পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।

এদের মধ্যে- সেনাবাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সহরাওয়ার্দিকে নবম পদাতিক ডিভিশনে (সাভার) জেনারেল অফিসার্স কমান্ড্যান্ট (জিওসি) করা হয়েছে।

নবম পদাতিক ডিভিশনের জিওসি কেএম মমিনুর রহমানকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে।

বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট মেজর জেনারেল আবুল হোসেনকে করা হয়েছে মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট।

রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদকে করা হয়েছে চট্টগ্রামের ২৪ পদাতিকের জিওসি।

এবং সেনাসদরের সামরিক সচিব মেজর জেনারেল সালাহউদ্দিন নিয়াজিকে রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ