1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৫২ Time View

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন দেওয়া হচ্ছে, আগামীতে আরও দেওয়া হবে। আওয়ামী লীগ গরীবের সরকার। আওয়ামী লীগের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাদ আজাদ অডিটোরিয়ামে তার নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমএ মান্নান বলেন, গত একমাস ধরে জিনিসপত্রের দাম বেড়েছে। তেল, চাউলের দাম বেড়েছে। তা আমরা স্বীকার করি। কিন্তু আমাদের জন্য এ দাম বৃদ্ধি পায়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে তিনি বলেন, মোড়লদের লড়াইয়ে এ সমস্যা সৃষ্টি হয়েছে। লোডশেডিং দেখা দিয়েছে। তবে আর বেশি দিন নয়! আগামী একমাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। দামও কমবে বিদ্যুৎও পাওয়া যাবে।

মন্ত্রী বলেন, গত ১৪ বছরে দেশে উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শিক্ষা, যোগাযোগসহ দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে।

এর আগে পরিকল্পনামন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত উপজেলার দুস্থ ও অসহায় ১৭৫ পরিবারের মধ্যে এক বান করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা বিতরণ করেন। এছাড়াও তিনি চার কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল থেকে নয়াবন্দর ভায়া শ্রীরামসী বাজারের রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ