1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ নেই: বিডি থাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ-থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ারদর বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এর জবাবে বিডি থাই এ তথ্য জানায়।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্যমতে, গত ১৪ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারদর ক্রমাগতভাবে বাড়তে থাকে।

গত ১৪ আগস্ট বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রতিটি শেয়ার ৩০ টাকা দরে লেনদেন হয়। এরপর একদিন কিছুটা সংশোধন হওয়ার মধ্য দিয়ে মঙ্গলবার ৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয় ৩৯ টাকা ৫০ পয়সায়।

আর এ সময়ে দর বৃদ্ধি পায় সাড়ে ৯ টাকা বা সাড়ে ৩১ শতাংশ।

প্রতিষ্ঠানটি সম্পর্কে প্রাপ্ত তথ্যমতে, ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। ২০১১ সালে ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়ার কারণে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয় প্রতিষ্ঠানটি।

১০০ কোটি টাকা অনুমোদিত মুলধনের এ প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৩ কোটি ২০ লাখ টাকা।

প্রতিষ্ঠানটির রিজার্ভ ফান্ডে থাকা অর্থের পরিমাণ পরিশোধিত মূলধনের চেয়ে ২৩ কোটি টাকারও বেশি অর্থাৎ ৬৬ কোটি ৪৫ লাখ টাকা।

ইঞ্জিনিয়ারিং খাতের এ প্রতিষ্ঠানটির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২৮ দশমিক ৩১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ