1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

জ্ঞান অর্জন করা কঠিন, এর ফল খুবই মিষ্টি : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৬৩ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জ্ঞান অর্জন করা কঠিন, এর ফল খুব মিষ্টি। তিনি গতকাল শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের সদরখলাস্থ দক্ষিণ সুরমা গণ গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ড. মোমেন বলেন, এই গণগ্রন্থাগারটি এলাকার মানুষের জ্ঞান চর্চায় বিশেষ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমাদের দেশে লাইব্রেরির বড়ই অভাব। এক্ষেত্রে দক্ষিণ সুরমার গণ গ্রন্থাগারটি এলাকায় জ্ঞানের আলো ছড়াবে। সে জন্য নতুন প্রজন্মকে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের যথাযথ রক্ষণাবেক্ষণ, বইয়ের সংগ্রহ বৃদ্ধি করাসহ ডিজিটাল ফরম্যাটে বই সংরক্ষণের পরামর্শ দেন। প্রয়োজনে এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

তিনি এই গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, সিলেটের কৃতীসন্তান, মুক্তিযুদ্ধের সংগঠক এবং ‘প্রবাসীর কথা’ গ্রন্থের লেখক প্রয়াত নুরুল ইসলামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

মোমেন বলেন, সিলেটের উন্নয়ন তথা বাংলাদেশের উন্নয়নে নুরুল ইসলাম আজীবন কাজ করে গেছেন এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অনেক অবদান রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরে নুরুল ইসলাম তার বন্ধু, আমাদের প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদ করেছেন। বিশেষ করে দেশের উন্নয়নের লক্ষে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রবাসীদের দাবি আদায়ে কাজ করেছেন নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা ও সীমান্তীকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির।

দক্ষিণ সুরমা গণগ্রন্থাগার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলামের সহধর্মিণী মিসেস নার্গিস ইসলামের সভাপতিত্বে ও নূরুল ইসলামের মেয়ে মনজেরীন রশিদের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ