1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সবাই চাইছিল আমি রান করি: বিজয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৬৮ Time View

অনেক দিন পর দলে ফিরেছেন। ড্রেসিংরুমের বাকিদের সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য কঠিনই হওয়ার কথা। কিন্তু এনামুল হক বিজয়ের সেই অস্বস্তিতে পড়তে হয়নি। সতীর্থরা এভাবেই বরণ করে নিয়েছেন যে, দীর্ঘ বিরতির কথা মনেই পড়েনি তার।

বিজয় জানালেন, দলের প্রতিটি সদস্য তার প্রতি আন্তরিক ছিলেন এবং তাকে অনুপ্রাণিত করেছেন। এজন্যই তার মাঠে নেমে পারফর্ম করা অনেকটা সহজ হয়ে যায়।

বিজয় বলেন, ‘আসলে আমি প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে দারুণ সাপোর্ট পেয়েছি। অবশ্যই তামিম-রিয়াদ ভাইয়ের কাছ থেকে অনেক বেশি পেয়েছি। জুনিয়রদের মধ্যে আফিফ আছে, তাসকিন আছে, মোসাদ্দেক-লিটন আছে। সবাই আসলে আমাকে ভালোভাবে গ্রহণ করেছে এবং বুঝতে দেয়নি যে আমি অনেক পর এসেছি। আমরা একটা পরিবারের মতো ছিলাম। এটা একটা ভালো দিক। এতে করে পারফর্ম করা সহজ হয়ে যায়।’

উইকেটরক্ষক এই ব্যাটারের ধারণা, দলের প্রতিটি সদস্যই চেয়েছেন যাতে তিনি রান করতে পারেন। বিজয়ের ভাষায়, ‘যেহেতু আমি প্রথম শ্রেণি আর প্রিমিয়ার লিগে বেশ ভালো খেলে গিয়েছি। এ কারণে সবাই চাচ্ছিল যে আমি পারফর্ম করি এবং ওই দোয়াটা আসলে কাজে লেগেছে। আমার পারফর্ম করাটা অনেক সহজ হয়ে গেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ