1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

মুসলিম লীগের মতো বিএনপিও হাওয়ায় মিলিয়ে যাবে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৬৭ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এখন তাদের ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের প্রতীক হারিকেন ধরেছে। মুসলিম লীগ দেশের রাজনীতি থেকে হারিয়ে গেছে। বিএনপিও কয়দিন পর মুসলিম লীগের মতো হাওয়ায় মিলিয়ে যাবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ এই শোকসভার আয়োজন করে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘শিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। তবে নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। একই সঙ্গে বিশ্ববাজারে দাম বাড়ার কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এ নিয়ে বিএনপির মাঠ গরমের কিছু নেই।’

হাছান মাহমুদ বলেন, ‘ধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজ সারা দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবক্ষেত্রেই নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। নারীদের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন। এর ফলে নারীরা স্বাবলম্বী হয়েছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ