1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

শোক দিবসের অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫৮ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সারাদেশে আয়োজিত সব অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব ইউনিটের প্রধানদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন আইজিপি। এসময় তিনি ইউনিটপ্রধানদের এ নির্দেশনা দেন। সভায় সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের চলাচল ও অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে।

শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়ার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

পুলিশপ্রধান বলেন, জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও অন্যান্য সন্ত্রাসীগোষ্ঠী সম্পর্কে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইজিপি জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে পুলিশি টহল জোরদার ও বিট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সরব উপস্থিতি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনাও দেন তিনি।

জাতীয় শোক দিবসে গণভোজে খাবার বিতরণের সময় বিট পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেন আইজিপি।

সভায় অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেন, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ