1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’ গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী ৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ইরানের স্যাটেলাইট মহাকাশে পাঠাল রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪৬ Time View

ইরানের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে রাশিয়া। মঙ্গলবার ‘খৈয়াম’ নামের এই স্যাটেলাইটটি কাজাখস্তানে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত ‘বাইকোনুর’ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

এএফপি জানিয়েছে, ধারণা করা হচ্ছে এই স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে নজরদারি করবে রাশিয়া। স্যাটেলাইটটি বহন করেছে রাশিয়ার সয়ুজ রকেট।

রাশিয়ান মহাকাশ সংস্থার প্রধান ইউরি বোরিসভ বলেছেন, ‘এটি রুশ-ইরান দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে নতুন এবং বৃহত্তর প্রকল্প বাস্তবায়নের পথ উন্মুক্ত হলো।’

ইরানের টেলিযোগাযোগমন্ত্রী ইসা জারেপুর খৈয়াম উপগ্রহ উৎক্ষেপণকে ‘ঐতিহাসিক’ এবং ‘দুই দেশের মধ্যে মহাকাশের ক্ষেত্রে একটি নতুন মিথস্ক্রিয়া শুরুর জন্য একটি টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছেন।

ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে, তারা খৈয়াম’ স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে তথ্য পেতে শুরু করেছে।

ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি জানিয়েছেন, প্রাকৃতিক পরিবেশ, খনিজ সম্পদ, বন, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এই স্যাটেলাইটকে কাজে লাগানো হবে। এ ছাড়া দেশের সীমান্ত রক্ষায় এ স্যাটেলাইটের পাঠানো তথ্য ও ছবি ব্যবহার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ