1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ কামাল ছিলেন মানুষের বিপদে প্রকৃত বন্ধু : মেয়র আতিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬৩ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শেখ কামাল ছিলেন মানুষের বিপদে প্রকৃত বন্ধু।

তিনি বলেন, শেখ কামাল ছিলেন মানুষের বিপদে প্রকৃত বন্ধু। মাত্র ২৬ বছরের ক্ষুদ্র জীবনে কি করে যাননি তিনি! রাজনীতির রাজপথ থেকে শুরু করে খেলার মাঠ, নাট্যমঞ্চ থেকে যুদ্ধক্ষেত্র, সব যায়গায় রেখে গেছেন তাঁর মেধা এবং সাহসের পরিচয়। তিনি দেশের ক্রীড়া এবং সংস্কৃতির ক্ষেত্রে উন্নতির যে সূচনা করেছিলেন, আজ তা সাফল্যের মুখ দেখছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র এ কথা বলেন।

শেখ কামালের সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র বলেন, শেখ কামাল ছিলেন একজন তরুণ সংগঠক। ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন শেখ কামাল। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে তাঁকেও ঘাতকেরা হত্যা করে।

মেয়র বলেন, শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় অনেক উৎসাহ ছিল তাঁর। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন বাংলাদেশ আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ