1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ঋণের বিষয়ে গ্রিন সিগনাল দিয়েছে আইএমএফ: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৬৪ Time View

বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সার্বিক দিক বিবেচনা করে আন্তর্জাতিক এই সংস্থা বাংলাদেশকে ঋণ দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের আলাপকারে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, আইএমএফ বলেছে, তারা বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে। বাংলাদেশের এই মুহূর্তে কোনো দরকার নাই। কিন্তু এই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। ব্রাজিলের মতো দেশ, ভারত- সবাই আইএমএফের টাকা নেয়। বাংলাদেশ একটা চিঠি পাঠিয়েছে। চিঠির ভিত্তিতে গ্রিন সিগনাল দিয়েছে আমরা বাংলাদেশকে দেব। কাজেই সেটি আপনাকে বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি অনেক মজবুত।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সক্ষমতা বিবেচনায় ঋণ দিতে রাজি হয়েছে তারা।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়লেও কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে তদারকি করছে সরকার।

আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক দাম বাড়ার কারণেই ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, সারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দেশের কোথাও যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে সরকার কঠোর মনিটরিং করবে। কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে সারের বেশি দাম নেওয়া হলে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বিএনপির আমলের কথা ভুলে গেছেন। তাদের (বিএনপি) আমলে কৃষক সার না পেয়ে প্রতিবাদ করায় ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। ফলে সারের দাম বৃদ্ধিতে বিএনপিসহ কিছু দলের উদ্বেগ প্রকাশ চরম নির্লজ্জতার প্রমাণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ